Manobadhiker, Sushason o Gonotontro
গ্রন্থটি লেখিকার গত কয়েক বছরে বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর সুচিন্তিত, তথ্যবহুল ও জ্ঞানগর্ভ লেখাগুলোর সমন্বিত রূপ। শুধু এসব বিষয়ই নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়া এবং তাঁর মা সুফিয়া কামালকে নিয়েও কয়েকটি লেখা রয়েছে গ্রন্থটিতে। গ্রন্থটিতে আরো যুক্ত আছে পত্রিকায় প্রকাশিত লেখিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। যা পাঠকদের মানবাধিকার, রাজনীতি, গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জানার সহায়ক হবে। কথা বলতে দিতে হবে, সিডও সনদ ও নারীনীতি, মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্র, সুশাসন যাবে না নির্বাসনে, জরুরি অবস্থা জারি: তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ঐতিহ্য ও জাতীয় সংসদ, বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্নের শেষ নেই, আন্তর্জাতিক ন্যায়বিচার দিবসের ভাবনা, আইন ও সালিশ কেন্দ্র: লক্ষ্য ও উদ্দেশ্য, আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার ১০০ বছর পূর্তি, জাতির স্বার্থেই পুলিশের সংস্কার জরুরি, বিডিআর বিদ্রোহের বিচার—আমরা যেন ন্যায়বিচারের ব্যত্যয় না ঘটাই, বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে, স্মৃতিতে বঙ্গবন্ধু যেমন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোকপাত হয়েছে গ্রন্থটিতে।..
- Brand: Ittadi Grantho Prokash
- Product Code: Ittadi
- Availability: In Stock
- Author Name: Sultana Kamal ,
- ISBN: 984-702-89025-3-1
- Total Pages: 208
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Publication Date: 2021-09-15
গ্রন্থটি লেখিকার গত কয়েক বছরে বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর সুচিন্তিত, তথ্যবহুল ও জ্ঞানগর্ভ লেখাগুলোর সমন্বিত রূপ। শুধু এসব বিষয়ই নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়া এবং তাঁর মা সুফিয়া কামালকে নিয়েও কয়েকটি লেখা রয়েছে গ্রন্থটিতে। গ্রন্থটিতে আরো যুক্ত আছে পত্রিকায় প্রকাশিত লেখিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। যা পাঠকদের মানবাধিকার, রাজনীতি, গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জানার সহায়ক হবে। কথা বলতে দিতে হবে, সিডও সনদ ও নারীনীতি, মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্র, সুশাসন যাবে না নির্বাসনে, জরুরি অবস্থা জারি: তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ঐতিহ্য ও জাতীয় সংসদ, বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্নের শেষ নেই, আন্তর্জাতিক ন্যায়বিচার দিবসের ভাবনা, আইন ও সালিশ কেন্দ্র: লক্ষ্য ও উদ্দেশ্য, আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার ১০০ বছর পূর্তি, জাতির স্বার্থেই পুলিশের সংস্কার জরুরি, বিডিআর বিদ্রোহের বিচার—আমরা যেন ন্যায়বিচারের ব্যত্যয় না ঘটাই, বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে, স্মৃতিতে বঙ্গবন্ধু যেমন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোকপাত হয়েছে গ্রন্থটিতে।
সুলতানা কামাল জন্মগ্রহণ করেন ১৯৫০ সালে। তার পিতা কামাল উদ্দিন আহমেদ এবং মাতা প্রখ্যাত ও জনপ্রিয় কবি সুফিয়া কামাল। সুলতানা কামাল লীলা নাগের নারীশিক্ষা মন্দিরে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি ঢাকার আজিমপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সঙ্গীত কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন সুলতানা কামাল। তিনি বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বাংলাদেশ টোব্যাকো কোম্পানীতে নিযুক্ত হন। ১৯৭৬ সালে তিনি সিলেটের খাদিমনগরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন।তিনি নেদারল্যান্ড থেকে ওমেন এন্ড ডেভেলপমেন্ট বিষয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ২০১৬ সাল পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। সুলতানা কামাল একজন বাংলাদেশী মানবাধিকারকর্মী এবং রাজনীতিবিদ। তিনি তত্ত্বাবধায়ক সরকার- এর উপদেষ্টা ছিলেন।তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।

